সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ইউক্রেনের যে প্রস্তাবে সমর্থন করেছেন ইইউর ৪ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের জন্য ইউক্রেনের প্রস্তাবকে সমর্থন করেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার নেতারা। ইউক্রেনকে ‘অবিলম্বে’ ইইউ প্রার্থীর মর্যাদা দেওয়া উচিত বলেও জানান তারা। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘ইউক্রেন ইউরোপীয় পরিবারের অন্তর্গত।’

তবে, জার্মান চ্যান্সেলর জানান, ইউক্রেনকে এখনও সম্পূর্ণরূপে যোগদানের মানদণ্ড পূরণ করতে হবে। খবর বিবিসির। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জোর দিয়ে বলেছেন, ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে জয় না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে।

এর আগে এলিসি প্রাসাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস কিয়েভ সফরে গেছেন। পরে তাঁরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণার এক দিন পর তারা এ সফর করলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit