সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

‘রাশিয়া-সৌদি আরবের সম্পর্ক রিয়াদের আবহাওয়ার মতো’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-সৌদি সম্পর্ক ‘রিয়াদের আবহাওয়ার মতো উষ্ণ’ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।  রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে একটি বৈঠকে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার গণমাধ্যমকে প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ কথা বলেন। খবর রয়টার্সের। 

আবদুল আজিজ বিন সালমান ও নোভাকের মধ্যে বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে সময় সূচিতে না থাকলেও হঠাৎ করেই উপস্থিত হন আবদুল আজিজ বিন সালমান।  

সৌদি আরবের জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, রাশিয়া ২০২২ সালের পরেও ওপেক প্লাস তেল উৎপাদন চুক্তির মধ্যে সহযোগিতা চালিয়ে যেতে পারে।

তিনি বলেন, সবকিছুই নির্ভর করবে বাজারের পরিস্থিতির ওপর।  এর জন্য কোনো কোটা লাগবে নাকি এটা চার্টার-ভিত্তিক সহযোগিতা হবে, সেটা বছরের শেষের দিকে স্পষ্ট হবে।

নোভাক আরও বলেন,  বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ ছিল এবং কর্মকর্তারা তেলের দাম এবং ভারসাম্যের পূর্বাভাস নিয়ে আলোচনা করেছেন।

ওপেক প্লাসের অংশীদাররা রাশিয়ার কম উৎপাদনের বিষয়ে অভিযোগ করছে কিনা এমন প্রশ্নের জবাবে নোভাক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, কিছু অনিশ্চয়তা সত্ত্বেও আমরা বর্তমান পরিস্থিতি (বিশ্ব তেলের বাজারে) ভারসাম্যপূর্ণ হিসেবে দেখছি। 

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২/ রাত ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit