সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির সরকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে, উত্তরাঞ্চলের একটি গ্রামে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা।

স্থানীয় সময় শনিবার ও রোববার সেনো প্রদেশে এ হামলা চালানো হয়। দেশটির সীমান্তবর্তী এসব এলাকায় সম্প্রতি হামলা বেড়েে গেছে, বলছেন সংশ্লিষ্টরা। এই অঞ্চলে আল-কায়েদা ও আইএসও সক্রিয় রয়েছে বলে জানা গছে।

সোমবার (১৩ জুন) দেশটির সরকারের মুখপাত্র লিওনেল বিলগো জানান, ‘শনিবার রাতে সেতেঙ্গা গ্রামে হামলার পর সেনাবাহিনী এখন পর্যন্ত ৫০ টি মৃতদেহ খুঁজে পেয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তবে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একজন নিরাপত্তা কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অন্তত ১০০ জন নিহত হয়েছেন ওই হামলায়। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সূত্র জানায়, ১৬৫ জন নিহত হয়েছে এ ঘটনায়।

জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নও ঘটনার নিন্দা জানিয়ে এই হত্যাকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।

সরকারের মুখপাত্র বিলগো বলেছেন, সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার কারণে এই রক্তপাত ঘটানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit