শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

রাশিয়ার শস্য চুরির রিপোর্ট বিশ্বাসযোগ্য: ব্লিংকেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বিক্রির জন্য ইউক্রেনের শস্য চুরি করেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাকে বিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। এমনকি রাশিয়া ইউক্রেনকে তার নিজের ভুট্টা রপ্তাানিতেও বাধার সৃষ্টি করছে।

খাদ্য নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সম্মেলনে ব্লিংকেন বলেন, এটি বিশ্বাসযোগ্য খবর। রাশিয়া নিজস্ব মুনাফার জন্য বিক্রির উদ্দেশ্যে ইউক্রেনের শস্য চুরি করেছে।

বিশ্বে গম ও অন্যান্য শস্যের আকস্মিক মূল্য বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, এখন রাশিয়া রপ্তানীর জন্য খাদ্য মজুদ করছে।

ব্লিংকেন বলেন, যুদ্ধ বিশ্বের খাদ্য নিরাপত্তার ওপর বিপর্যয়কর প্রভাব ফেলেছে। কারণ ইউক্রেন বিশ্বের অন্যতম শস্যভান্ডার।

নিউইয়র্ক টাইমস এর খবরে সোমবার বলা হয়, রুশ নিয়ন্ত্রিত বন্দর থেকে কিছু মালবাহী জাহাজ ছাড়তে দেখা গেছে । এসব মালবাহী জাহাজে করে রাশিয়া ইউক্রেনের শস্য চুরি করে নিয়ে যাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেন।

ব্লিংকেন বলেন, কৃষ্ণসাগরের ওডেসা বন্দর থেকে শস্যবাহী জাহাজগুলোকে তাদের নিজস্ব গন্তব্যে যেতে বাধা দিচ্ছে রুশ নৌবাহিনী। 

তিনি একে ব্ল্যাকমেইল হিসেবে উল্লেখ করে বলেন, এটি ষ্পষ্টত পুতিনের কৌশল। কারণ শস্যের জন্যে বাদবাকী বিশ্ব তার মুখাপেক্ষী হবে এবং যুদ্ধকে সমর্থন দিতে বাধ্য হবে।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit