শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন জেল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের প্রফুল্ল বিশ্বাসকে হত্যার দায়ে তার বড় ছেলে প্রশান্ত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাবাকে হত্যা করে ভারতে চলে যান আসামি প্রশান্ত। পরে দেশে ফিরে আত্মসমর্পণ করেন।

সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন। 

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 
মামলার সূত্রে জানা গেছে, আসামি প্রশান্ত বিশ্বাস বিয়ের জন্য মা-বাবাকে চাপ দিতেন। এ নিয়ে তাদের পরিবারে প্রায় সময় কলহ দেখা দিত। ২০১৭ সালের ১৭ জানুয়ারি সন্ধ্যায় পাশের বাড়ির সুভদ্রা বিশ্বাস প্রফুল্লের গলা কাটা লাশ দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে নিহতের লাশ দেখে পুলিশে খবর দেয়। 

পরে নিহতের ছোট ছেলে সুশান্ত বিশ্বাস বাদী হয়ে বড় ভাই প্রশান্ত বিশ্বাসকে আসামি করে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাবাকে হত্যা করে বেনাপোল বন্দর হয়ে ভারতে চলে যায় আসামি প্রশান্ত বিশ্বাস। এরপর দেশে ফিরে পুলিশের নিকট আত্মসমর্পণ করেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

একই বছরের ১২ অক্টেবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক এ কে এম মাহফুজুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আজ সোমবার রায় ঘোষণা করে আদালত।

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit