শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের মাত্রা মানব ইতিহাসে সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এই বছরের মে মাসে রেকর্ড পরিমাণে বেড়েছে। পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ি গ্যাসের বৃদ্ধির পারদ অবিরাম বেড়েই চলেছে। 

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) সম্প্রতি প্রকাশিত ডাটা অনুযায়ী কার্বন ডাই অক্সাইডের মাত্রা বর্তমানে শিল্প বিপ্লবের আগের তুলনায় ৫০ শতাংশ বেশি।

হাওয়াইয়ের মাউনা লোয়া আগ্নেয়গিরির উপরে এনওএএ’র আবহাওয়া কেন্দ্রে পরিমাপ করা কার্বন ডাই অক্সাইড মে মাসে প্রতি মিলিয়নের ৪২১ অংশের শীর্ষে ছিল বলে বিজ্ঞানীরা ৩ জুন ঘোষণা করেন। এটা বায়ুমণ্ডলকে এমন অবস্থানে আরও ঠেলে দিয়েছে যা শিল্প বিপ্লবের আগে থেকে আর দেখা যায়নি।

বিদ্যুৎকেন্দ্র, অটোমোবাইল, খামার, ও অন্যান্য উৎস সারা বিশ্বে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ করছে।  গ্যাসের ঘনত্ব চার মিলিয়ন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

২০২১ সালে নিঃসরণ মোট ৩৬.৬ বিলিয়ন টন ছিল, যা মানব ইতিহাসের সর্বোচ্চ স্তর।

এ ব্যাপারে এনওএএ’র  প্রশাসক রিক স্পিনরাড বলেন, বিজ্ঞান অকাট্য: মানুষ আমাদের জলবায়ুকে এমনভাবে পরিবর্তন করছে যে আমাদের অর্থনীতি ও অবকাঠামোকে অবশ্যই এর সঙ্গে মানিয়ে নিতে হবে।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit