বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র ৬২-তম শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। গত ২ জুন, খাগড়াছড়ি সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অফিসটি উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও উপজাতীয় শরনার্থী বিয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং স্থানীয় পৌর মেয়ার নির্মলেন্দু চৌধুরী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্পোরেশনের উপ-ব্যবস্হাপনা পরিচালক, রুরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএইচবিএফসির ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী, মিডিয়া কর্মী এবং প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএইচবিএফসি’র গৃহঋণ ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির চট্টগ্রাম প্রধান শাখা থেকে এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা হতো। সরকারি বিশেষায়িত এ প্রতিষ্ঠানটির গৃহঋণ সেবা হাতের নাগালে নিয়ে আসার জন্য জেলাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। শহরটির নারিকেল বাগান কলেজ রোড এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটির ঋণ সেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে উল্লেখ করে এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit