শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুতে হয়ে ৪ যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ৬০ জন আহত হয়েছেন। 

দেশটির দক্ষিণের রাজ্য বাভারিয়ায় শুক্রবার (৩ জুন) এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি বাভারিয়া থেকে মিউনিখ যাবার পথে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

জানা যায়, দুর্ঘটনার সময় ট্রেনটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাভারিয়ার গার্মিশ-পার্টেনকিরচেন স্কি রিসর্টের উত্তরে বেশ কয়েকটি বগি উল্টে যায় এবং আংশিকভাবে একটি বাঁধের নিচে গড়িয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের বগি পাহাড় থেকে নিচে গড়িয়ে গাছের ডালে আটকে গেছে। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতেও দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুর্ঘটনাকবলিতদের জন্য জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং রেললাইনটি বন্ধ করে দেওয়া হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit