মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১৩ Time View

ডেস্কনিউজঃ ভারতের গুজরাটের ভাদোদরা শহরের নন্দেসারি জিআইডিসি-তে একটি রাসায়নিক কারখানায় বৃহস্পতিবার (২ মে) ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ওই কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি দিপক নাইট্রাইট কোম্পানিতে ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এছাড়া উদ্ধারকাজ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দূর থেকে ওই কারখানায় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায় নি বলে খবরে বলা হয়েছে।

কিউএনবি/বিপুল/০২.০৬.২০২২/রাত ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit