শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৩১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামরান চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি রুবেল আহমদ মাছুম বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তারা সশস্ত্র হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের আহত করে এবং হামলার দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে, তখনই বিএনপি পোষা ছাত্রদলের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে যাচ্ছে। এর সমুচিত জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয় সব সময় প্রস্তুত রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপরাজ দাস দিপায়নের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ এমদাদুল হক ফাহিম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহমদ রাজ, রাহুল দেবনাথ।

উপস্থিত ছিলেন, নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা টুটুল দাস, বিপ্লব দেব নাথ, খায়রুল অপু, শুভ ধর, গোলাম কিবরিয়া, আবু সুফিয়ান, উজ্জল, জনি ভট্টাচার্য্য, সুব্রত তালুকদার, মৃদুল ভট্টাচার্য্য, আরিফ আহমদ, ফাহিম আহমদ, হামজা আহমেদ, সোহান আহমদ, আফজল আহমেদ, অজিত দাস অভি, হাদী নাঈম, লিডিং বিশ্ববিদ্যালয়ের সালেহ আহমদ রাফী, মো. তামজিদ, রাফিদ চৌধুরী, রাইয়ান আহমদ, ইমন আহমদ, মৃণাল কান্তি, অভি দে, তুষার দেব প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit