বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সূর্য সন্তানরা জীবনের ঝুঁকি নিয়ে শান্তিরক্ষী মিশনে: জিএম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশের গর্বিত সদস্যদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

রোববার এক অভিনন্দনবার্তায় বিশ্বশান্তি রক্ষায় সব দেশের শান্তিরক্ষীদের প্রতি শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি শান্তিরক্ষী মিশনে জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, সাহসিকতা, বীরত্ব আর কর্মনিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, সূর্য সন্তানরা শান্তিরক্ষী মিশনে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। 

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। পল্লীবন্ধু সব রাজনৈতিক দলের বিরোধীতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে সেনা পাঠিয়েছিলেন। 

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/দুপুর ১.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit