শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মারা গেছেন সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে গৌতম চক্রবর্তীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম চক্রবর্তী। কিন্তু অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নগরপুর-দেলদুয়ার) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

 

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit