শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

ছাত্রদলের সূচনা করা আন্দোলনকে এগিয়ে নিতে হবে-মোশাররফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১১২ Time View

ডেস্কনিউজঃ দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদের মধ্য দিয়ে ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছাত্রদলের এই আন্দোলনকে সবাইকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন তিনি।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এ সব কথা বলেন। ছাত্রদল নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সমাবেশে করা হয়।

সাম্প্রতি পদ্মাসেতু থেকে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়ার বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই প্রতিবাদে বিএনপির ছাত্রসংগঠন গত মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করতে গেলে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সংঘর্ষে জড়ায়। ছাত্রদলের অভিযোগ, তাদের শানিপূর্ণ মিছিলে ক্ষমতাসীন সংগঠন হামলা চালিয়েছে।

শ্রীলঙ্কার মতন রাজপথ না দেখতে চাইলে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের পরামর্শ দিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলন, ‘জনগণের সমর্থন থাকলে কেউ গুন্ডামিতে যায় না। কারণ আপনাদের পায়ের নিচে মাটি নাই।’ ছাত্রদলের নেতাকর্মীরা এ দেশের মানুষের সন্তান। ছাত্রদলের সাথে বিএনপির অঙ্গসংগঠন আছে। ক্ষমতাসীন সরকারকে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করার পরামর্শ দেন বিএনপির এই নেতা।

ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। দ্রুত দায়ীদের গ্রেফতার করে বিচারের আওয়াত আনতে হবে। বিশ্বজিৎ, আবরারদেরও ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল। আজ যারা প্ররোচণা দিচ্ছে তারা বিনা ভোটে নির্বাচিত সরকার। দিনের ভোট রাতে ডাকাতি করা সরকার। তাদের কোনো কমিন্টমেন্ট নেই। গণতন্ত্রকে তারা পঁচাত্তরেও হত্যা করেছে আবার করেছে।

শেখ হাসিনার নির্দেশেই এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান বলেন, শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কোথায় ছিল সরকার? কোথায় ছিল অবৈধ প্রধানমন্ত্রী।

তিন শতাধিক ছাত্রদল কর্মীদের মামলা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কোথায় প্রশাসন, কোথায় ভাইস চ্যান্সেলর, কোথায় বুদ্ধিজীবিরা?

সব ছাত্রদের হলে উঠিয়ে সহঅবস্থানের রাজনীতি চালু করার পরামর্শ দিয়েছেন এই বিএনপি নেতা। যদি বিশ্ববিদ্যলয়ে ছাত্রদলের জায়গা না হয় তাহলে প্রশাসনের জায়গা সারা বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেন তিনি।

কিউএনবি/বিপুল/২৭ মে ২০২২/দুপুর ০২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit