মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

বাইডেনসহ ৯ শতাধিক মার্কিন নাগরিককে মস্কোর নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯ শতাধিক আমেরিকান নাগরিকের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে মস্কো, যাদেরকে রাশিয়ায় প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর নিষেদ্ধাজ্ঞার এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং কংগ্রেসের কয়েকশ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসাবেই এই নিষেধাজ্ঞা দেয়া হলো। যা গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পরপরই রাশিয়ার ওপর নানান নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

একইসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে, ‘রাশিয়া সংঘাত চায় না। তবে সৎ ও পারস্পরিক সম্মানজনক সংলাপের জন্য সর্বদাই মস্কোর দ্বার উন্মুক্ত’। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/ ২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ /রাত ৯.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit