সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৫৮ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের একটি থেকে কুলসুম বেগম (২০) নামের এক নারীর লাশ শনিবার দুপুরে  উদ্ধার করেছে পুলিশ। কুলসুম ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাদ্দাম মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মৃগী রোগে আকান্ত কুলসুম স্বামীসহ বাবার বাড়ি অষ্টগ্রামেই বসবাস করতেন।

তার স্বামী খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। শনিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার একটি পুকুরে কুলসুমের লাশ ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit