শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

লালপুরে ইমো হ্যাকিং চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৭৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মেয়ে-পুরুষের ছদ্মবেশ ধারণ করে অর্থ হাতিয়ে নেওয়া ইমো হ্যাকিং চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-রামকৃষ্ণপুর পূর্ব পাড়ার রহিমের ছেলে শাকিল আহমেদ(২৩), নাজিম উদ্দিনের ছেলে সেলিম আলী (২০), জিয়ারুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (১৯) এবং মহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার নাজিম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৮) ও শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল (২৭)।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করত। এরপর ইমো অ্যাপসে অবৈধভাবে প্রবেশ করে মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করত। এরপর নিজ পরিচয় গোপন করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতজনদের কাছ থেকে বিকাশে অর্থ হাতিয়ে নিত। এ বিষয়টি নিশ্চিত করে নাটোর র‌্যাব অফিসের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, গতকাল রাত সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হ্যাকারদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি সিমসহ ৫টি মোবাইল ফোন ছাড়াও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। ওই ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit