মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

ইমরানের দলের সাবেক নারী মন্ত্রীকে ‘মারধর’ করে গ্রেফতারের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দেশটির সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং সিনিয়র পিটিআই নেতা শিরিন মাজারিকে পাঞ্জাবের দুর্নীতি দমন বিভাগ গ্রেফতার করেছে। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিও নিউজ। মাজারির কন্যা ঈমান জয়নব মাজারি-হাজির অভিযোগ করেছেন, পুরুষ পুলিশেরা তার মাকে পিটিয়েছে এবং তুলে নিয়ে গেছে। বলাহয়েছে- দুর্নীতি দমন শাখা তার মাকে লাহোর নিয়ে গেছে। পিটিআইয়ের ইফতিখার দুরানি এক টুইট বার্তায় বলেন, কিছুক্ষণ আগে শিরিন মাজারিকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। সবাইকে কোহসার থানায় যেতে হবে! 

দেশটির আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানিয়েছেন, তিনি দেশটির সাবেক মানবাধিকার মন্ত্রী ছিলেন। দেশটির দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা ডনকে শিরিন মাজারিকে তুলে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। যদিও এ নিয়ে দুর্নীতি দমন সংস্থার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit