বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

ছাত্রদল সভাপতি শ্রাবণের ওপর পুলিশি হামলা হয়েছে : জুয়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৬৬৮ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পুলিশি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। শুক্রবার রাত সাড়ে ১১টায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নয়া দিগন্তের কাছে এ দাবি করেন।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, শনিবার রাতে ধানমন্ডি এলাকায় নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এসময় সাত-আটজন সাদা পোশাকের পুলিশ রওনকুল ইসলাম শ্রাবণের প্যান্টের বেল্ট ধরে টেনে নিয়ে যেতে চায়। তাদের সাথে দুই গাড়ি পুলিশ ছিল। তখন উপস্থিত ৪৫-৫০ জন নেতাকর্মীসহ কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করতে না পেরে সেখানে থাকা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবুকে মারধর করে নিয়ে যায় পুলিশ। জানামতে গ্রেফতার দুই ছাত্রদল নেতা ধানমন্ডি থানায় আছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, এই ফ্যাসিস্ট সরকার ছাত্রদলের নবগঠিত কমিটিকে ভয় পায়। তারা বুঝতে পেরেছে এই কমিটির নেতৃত্বেই তাদের পতন অপেক্ষা করছে। তাই তারা কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই হামলার জবাব ছাত্রদল রাজপথেই দেবে।

কিউএনবি/বিপুল/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ৯.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit