শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভোলাহাটে ঘুর্নিঝড়ে তান্ডবেলন্ডভন্ড ২৫ বাড়ীসহ দোকান

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৩৯ Time View

 ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে ঘুর্নিঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে ২৫টি বাড়ীসহ দোকান। ১৯ মে রাত সাড়ে ৭টার দিকে ঘুর্নিঝড়ের তান্ডবে উপজেলার গোহালবাড়ী গ্রামে ২৫টি বাড়ীসহ দোকান লন্ডভন্ড করে দিয়েছে। প্রাথমিক ধারনা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। গোহালবাড়ী কালিতলা বাজারের দোকান্দার মোঃ রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুণের মত গরম হয়ে ঘুর্নিঝড় বাজারের উপর দিয়ে ঘুরপাক করে আমার দোকানসহ অন্যান্য দোকান ও বাড়ীর টিন উড়িয়ে দেয়। ইটের প্রাচীর ভেঙ্গে যায়। অপর এক দোকান্দার নুর ইসলাম জানান, ঘুর্নিঝড় এসে আমার দোকানের টিন উড়িয়ে দেয়। এমন প্রায় ২০টি দোকানসহ বাড়ীর টিন উড়ে গেছে। অনেক টাকার ক্ষায়ক্ষতি হয়েছে বলে আহাজারি করেন।

এ ঘটনার পর শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার ঘটনা স্থল পরিদর্শন করেন। চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ বলেন, ঘুর্নিঝড়ে গোহালবাড়ী ও বীরশ্বরপুর গ্রামের মোট প্রায় ২৫টি বাড়ী ও দোকানের টিন উড়ে গেছে। প্রাথমিক ভাবে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার বলেন, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি।গোহালবাড়ীতে ঘুর্নিঝড়ে বাড়ী ও দোকানের ক্ষতি হয়েছে। এছাড়া জামবাড়ীয়া ইউনিয়নে একটি দোকান আগুনে পুড়ে গেছে সেখানে পরিদর্শরে গিয়েছিলেন উপজেলা নির্বা কর্মকর্তা। তিনি বলেন, চেয়ারম্যানগণ ক্ষয়ক্ষতির তালিকা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit