শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভোলাহাটে ৫ মামলার আসামি আটক এলাকায় মিষ্টি বিতরণ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৪৫ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : বৃহস্পতিবার বিকেলে ভোলাহাটে থানার পাশ থেকে ৫মামলার আসামি মোঃ ইয়াকুব আলীকে(২৯) পুলিশ আটক করায় এলাকাবাসি উল্লাসে মিষ্টি বিতরণ করেছন। আটককৃতর বাবার নাম মোঃ মোজাম্মেল হক টুনু। বাড়ী উপজেলার চামুসা গ্রামে। অপর একজন ওয়ারেন্টভুক্ত ব্যক্তি শিকারি গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে মোঃ আব্দুল করিম(৩৫) কে তাঁর বাড়ী থেকে আটক করা হয়েছে। এলাকাবাসি মোঃ আবু সায়েদ, মোঃ রফিকুল, মোঃ আরিফুল ইসলাম বলেন, আসামি মোঃ ইয়াকুব আলী নিজেকে পুলিশ ও র‌্যাবের সোর্স দাবী করে হ্যান্ডকাপ নিয়ে এলাকায় ঘুরে। সে ভয়ভীতি দেখিয়ে অনেকের কাছ অর্থ হাতিয়ে নেয়। তাঁকে ভোলাহাট থানা পুলিশ আটক করায় আমরা এলাকাবাসি আনন্দে মিষ্টি বিতরণ করেছি এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছি।

এদিকে ভোলাহাট ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, আসামি মোঃ ইয়াকুব আলীর নামে ৫টি বিভিন্ন প্রকার মামলা রয়েছে। বৃহস্পতিবার থানা কার্যালয়ের পাশে অবস্থান করছে খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আটক করা হয়েছে। অপর জন আব্দুল করিমের নামে গ্রেপ্তারি থাকায় তাঁকে আটক করা হয়েছে। দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit