রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স ‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান

রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় ৫ সিএনজি-যাত্রী নিহত, আহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ২০০ Time View

ডেস্কনিউজঃ রংপুরের পাগলাপীরের সলেয়াশাহ এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে পাঁচজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের গঙ্গাচড়ার সলেয়াশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস সলেয়াশাহ এলাকায় ইউটার্ন নেয়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সাথে সাথেই দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে সিএনজির তিন পুরুষ যাত্রী মারা যান। গুরুতর আহত হন পাঁচজন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় আরো দুই নারী মারা যান। এ ঘটনায় নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তারাগঞ্জের ইকরচালী নাম ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও সদর উপজেলার পাগলাপীর এলাকার আমজাদ হোসেন (৫১)। অন্যান্য নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

হাইওয়ে পুলিশের পাশাপাশি গংগাচড়া ও সদর থানা পুলিশের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

ওসি জানিয়েছেন, ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।

কিউএনবি/বিপুল/বুধবার, ০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit