বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সিলেটে বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের, সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৩৭ Time View

সিলেট প্রতিনিধি :  সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, মানব সেবার মধ্য দিয়ে মানুষের অধিকার আদায় করা সম্ভব। ধনী-গরীব নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।

তিনি সমাজের অসহায় মানুষের সেবায় বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর মতো সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি সোমবার (২ মে) সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নিজেকে মানব কল্যাণে নিয়োজিত করুন, মানব সেবায় এগিয়ে আসুন” এই প্রতিবপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর শাখার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির হোসেন লাহিন এর পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শিহাবুল হক শিহাব, মুমিনুল হক, এমদাদ হোসেন ইমু, আমিনুল ইসলাম আমিন, রেজাউল করিম হাসান, মাসুক মিয়া, শরিফ আহমদ,আবির হাসান রানা, আব্দুল মুহাইমিন, আব্দুল্লাহ চৌধুরী, নাইম আহমদ, আলমগীর, আকিরুল, কালাম। 

কিউএনবি/অনিমা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit