বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০৬৪ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে। আমরা উভয়েই প্রতিষ্ঠাকালের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বাঁচতে মরিয়া। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি এবং জাতীয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় এসব কথা বলেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। 

শনিবারের সেই শুভেচ্ছা বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত পাঁচ দশক ধরে আমরা নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্ব বজায় রেখে চলেছি। অর্থনৈতিক উৎকর্ষতা, উন্নয়নমূলক অর্জন এবং শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে নিরাপদ পৃথিবী গড়ায় বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপক প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারিত্ব আগের যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আগামী দশকগুলোতে আমরা সেই ভিত্তি আরও জোরাল করব।বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর, যাতে উভয় দেশই যৌথভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit