সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

রাজনীতি পেশা হওয়া সমীচীন নয় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১১০ Time View

 

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনীতি প্রকৃত পক্ষে একটি ব্রত। রাজনীতি পেশা বা উন্নতির সোপান হওয়া সমীচীন নয়। রাজনীতি দেশসেবার জন্য, সমাজ পরিবর্তনের জন্য কিংবা যে আদর্শে বিশ্বাস করে রাজনীতি করেন, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য একটি ব্রত।’

আজ সোমবার দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জিল্লুর রহমান পরিষদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য বেশির ভাগ রাজনীতিবিদ সেটি মনে রাখেন না এবং সেটি মনে করেন না। জিল্লুর রহমান রাজনীতিকে ব্রত হিসেবেই নিয়েছিলেন। তার জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই, তিনি একেবারে তরুণ বয়স থেকে রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন।’

জিল্লুর রহমান পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit