মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপের মানবাধিকার সংস্থা থেকে রাশিয়াকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্কনিউজঃ ইউরোপ মহাদেশের প্রধান মানবাধিকার সংস্থা ‘দ্য কাউন্সিল অব ইউরোপ’ মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি বুধবার তাদের সদস্যপদ থেকে রাশিয়াকে বহিষ্কার করেছে।

৪৭-জাতির এই সংস্থার মন্ত্রীপরিষদের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ান ফেডারেশন আজ (বুধবার) থেকে দ্যা কাউন্সিল অব ইউরোপের সদস্য নয়।

এই সিদ্ধান্ত জানানোর পর প্রতীকী কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। যার অংশ হিসাবে ফ্রান্সের স্ট্রসবার্গ শহরে অবস্থিত কাউন্সিল অব ইউরোপ-এর সদর দফতরের বাইরে টানানো রাশিয়ার পতাকা নামিয়ে নিয়েছে কর্মীরা।

গত ২৬ বছর ধরে রাশিয়া এই সংস্থার সদস্য ছিল। নতুন সিদ্ধান্তের ফলে নেতিবাচক ভাবে এই অধ্যায়ের অপ্রয়োজনীয় সমাপ্তি হলো।

রাশিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে এই ধরণের পদক্ষেপ খুবই প্রয়োজনীয় ছিল।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেছেন, ‘রাশিয়ার পদক্ষেপের কারণেই এমন পরিণতি। আমরা আন্তরিকভাবে আশা করি রাশিয়া একদিন শান্তি ও গণতন্ত্রের আদর্শে ফিরে আসবে এবং তার সদস্যপদ ফিরে পাবে।’

এর আগে গত ১০ মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে কাউন্সিল অব ইউরোপ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে ছিলো। বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া আর কাউন্সিল অব ইউরোপে অংশ নেবে না। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কাউন্সিল অব ইউরোপের ক্ষতি করছে।’

এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের কারণে রাশিয়ার প্রতিনিধিকে সাময়িক বহিষ্কার করেছে কাউন্সিল অব ইউরোপের প্যান-ইউরোপীয় মানবাধিকার সংস্থা। যে কোনো সময় কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়াকে বহিষ্কার করা হতে পারে আশঙ্কা থেকে নিজেরাই ইউরোপ কাউন্সিল থেকে বেরিয়ে এসেছে মস্কো।

তবে কাউন্সিল অফ ইউরোপ বলছে, রাশিয়ার প্রতিনিধিকে বহিষ্কার কোনো চিরস্থায়ী পদক্ষেপ নয়। এটি সাময়িক একটি ব্যবস্থা।

ইউরোপীয় অঞ্চলের ৪৭টি দেশ নিয়ে গঠিত কাউন্সিল অব ইউরোপ। সংস্থাটির মূল লক্ষ্য ইউরোপে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। এটি ১৯৪৯ সালে গঠিত হয়। এর সদরদপ্তর ফরাসি-জার্মান সীমান্তের স্টার্সবর্গে।

এদিকে, মানবাধিকার সংস্থা থেকে বহিষ্কারের ফলে দেশটি পুনরায় মৃত্যুদণ্ড চালু করতে পারবে বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারমান দিমিত্রি মেদভেদেভ।

সূত্র : এপি

কিউএনবি/বিপুল/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit