শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

রাশিয়ার আরেক জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার চতুর্থ সেনা জেনারেলকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্তন গেরাশশেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার মেজর জেনারেল ওলেগ মিতিয়েভ কে মারিওপোলের দক্ষিণ পূর্বাঞ্চলে হত্যা করেছে। তবে সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিলেও স্বাধীনভাবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। 

গেরাশশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনীর ১৫০তম ডিভিশনের কমান্ডার ছিলেন। তিনি ওই নিহত জেনারেলের একটা ছবিও টেলিগ্রাম পোস্টে জুড়ে দিয়েছেন। বিবিসির খবর বলছে,  ইউক্রেন অভিযানে রাশিয়ার ২০ জনের মতো মেজর জেনারেল নেতৃত্ব দিচ্ছেন। তবে রাশিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আপাতত খুব শিগগিরই ন্যাটোতে যোগ দেওয়ার কোনো রাস্তা ইউক্রেনের সামনে নেই। এর আগে মঙ্গলবার ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ‘ইউক্রেন বুঝে গেছে, তারা মনে হয় ন্যাটোতে যোগ দিতে পারবে না।’

একদিন পর বুধবার জেলেনস্কি রুশ গণমাধ্যমকে বলেন, ‘যারা রাশিয়ার হয়ে প্রোপাগাণ্ডা চালাচ্ছেন, রাশিয়ার ক্ষমতার যারা চতুর্থ স্তম্ভ। আপনারাও যদি প্রোপাগান্ডা অব্যাহত রাখেন, তবে আপনারাও বড় ঝুঁকিতে পড়বেন। তাই এখনই কেটে পড়ুন, আজীবন আন্তর্জাতিক চাপে থাকার চেয়ে কয়েক মাস চাকরি ছাড়া থাকা ভালো।’একই ভাষণে রাশিয়ার জ্যেষ্ঠ নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদেরকে তিনি ইউক্রেনে রুশ সেনা অভিযানের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। 

রাজধানী কিয়েভ থেকে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া ফেডারেশনের সব কর্মকর্তাকে বলছি। আপনার যদি অফিস করে যান, আপনার যদি যুদ্ধের বিরোধিতা না করেন। বিশ্ব সম্প্রদায় আপনাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করবে। আপনাদের সারা জীবনের অর্জন বিফলে যাবে।’

সূত্র:বিবিসি, ডেইলি মেইল

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit