মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে এবার ফক্স নিউজের সাংবাদিক নিহত: বিবিসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক  : ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে এক হামলায় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহকর্মী ব্রিটিশ সাংবাদিক বেঞ্জামিন হল আহত হয়েছেন। 

জানা গেছে, সোমবার সংবাদ সংগ্রহের জন্য রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিলেন পিয়েরে জাকর্জেভস্কি। এ সময় কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হোরেনকায় তার গাড়িটি গোলাগুলির মধ্যে পড়ে যায়। এতে গাড়িতে আগুন লেগে জাকর্জেভস্কি নিহত হন। ওই ঘটনায় আহত হন ৩৯ বছর সাংবাদিক বেঞ্জামিন হল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার খবরটি জানান ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট। তিনি বলেন, পিয়েরে যুদ্ধের ছবি তুলতেন। ফক্স নিউজের জন্য ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়াসহ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ঘটনার ছবি তুলেছেন। একজন সাংবাদিক হিসেবে তার নিষ্ঠা ও মেধা ছিল অতুলনীয়।

সাংবাদিক নিহতের ঘটনায় সমস্ত দায় রাশিয়ার উপর চাপিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেনকো। এই ঘটনায় ইউক্রেনের এক সাংবাদিকও নিহত হয়েছেন বলে জানান তিনি। 

গেরাশচেঙ্কোর অভিযোগ, রুশ সেনাদের কামানের গোলায় গাড়ি আগুন ধরে ইউক্রেনের সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা ও ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit