শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু আরো বাড়ল, কমেছে শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। আজ শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। এ সময়ে ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩২ শতাংশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় ৩ জনের মৃত্যু হয় এবং ৩২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। দৈনিক শনাক্তের হার ছিল ১ দশমিক ৯১ শতাংশ। এরও আগে গত বুধবার করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল। ফলে টানা দুইদিন করোনায় মৃত্যু ঊর্ধ্বমুখী

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit