সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্বের প্রায় দেশে বিনিয়োগ বন্ধ হলেও বাংলাদেশে বিনিয়োগ চালু রয়েছে। করোনাকালীন সময়েও আমাদের সাড়ে ছয় মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। যখনই আমরা বাণিজ্য, আমদানি, রপ্তানি সংক্রান্ত কোনো প্রোগ্রাম করি পরবর্তীতে দেখা যায় যথেষ্ট বিনিয়োগ বাড়ে। ’গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে প্যান এশিয়ান গ্রুপ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ ও জিসিসিভূক্ত দেশগুলোর সঙ্গে বানিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইকোনমিক ফোরামের ফাউন্ডার ও প্যান এশিয়ান গ্রুপের সিইও সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলি রুবায়েত-উল ইসলাম, মালাবার গোল্ড অ্যান্ড ডায়ামন্ডের ডিরেক্টর (ফিন্যান্স ও এডমিন) আমির সিএমসি, রিয়েল এস্ট্রেট কোম্পানি ডানুবি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিল সাজান।

বাংলাদেশে বিনিয়োগের নানান সুযোগ, সুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই প্রেসিডেন্ট মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি প্রমুখ । ‘বাংলাদেশের উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন এফবিসিসিআই-এর ডিরেক্টর ও ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কাইসার, নারী উদ্যোক্তা নেটওয়ার্ক ডেভলপমেন্টের চেয়ারপার্সন সামিরা জুবিরি হিমিকা, এমিরেটস ফার্স্ট গ্রুপের ডিরেক্টর শাহিনুর শাহ।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit