বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

আশুলিয়ায় জাটকা ও জেলিঝুক্ত চিংড়ি জব্দ ; জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১১৮ Time View
সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় মাছের আড়তে নিষিদ্ধ জেলিযুক্ত চিংড়ি ও জাটকা মাছ বিক্রির দায়ে তিন মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত জাটকা মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইল মাছের আড়তে এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট আনোয়ার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইল মাছের আড়তে বিক্রয় নিষিদ্ধ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই আড়ৎ দুটিতে অভিযান চালানো হয়। অভিযানে ১০কেজি পরিমাণ জাটকা ও ৩০ কেজি পরিমাণ জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ এই মাছ বিক্রির দায়ে তিনজন মাছ বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জব্দকৃত জাটকা আশুলিয়া থানা সংলগ্ন আশরাফিয়া আব্বাসিক মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জেলিযুক্ত চিংড়িগুলো নষ্ট করে ফেলে দেওয়া হয়। অভিযানে এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান সরকার ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবিরসহ আরো অনেকে।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit