শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টার্গেট ১০ পয়েন্ট; টাইগারদের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

স্পোর্টস ডেস্ক :  আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। আজ জিতলেই হোয়াইটওয়াশ। এমন হাতছানি যখন তামিম ইকবালদের সামনে, তখন মরিয়া হয়েই খেলতে নামার কথা টাইগারদের। তামিম, সাকিব, মুশফিক, লিটন, মুস্তাফিজ, মিরাজরা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের জন্য মরিয়া হয়েই খেলবেন। কিন্তু এই খেলতে নামা আফগানিস্তানকে হোয়াইটওয়াশের টার্গেটে নয়, ১০ পয়েন্ট পেতে। আজ জিতলেই পয়েন্ট তালিকায় বাংলাদেশের পাশে লেখা হবে আরও ১০ পয়েন্ট। এই জয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।

তবে এই ম্যাচে একাদশে খানিক পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তার অভিষেক ঘটে, তাহলে সাইড বেঞ্চে বসতে হতে পারে ইয়াসির আলি রাব্বিকে। আবার পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে এবাদত হোসেনকেও খেলানো হতে পারে। তবে এক ম্যাচে দুই জনকে অভিষেক করানোর ঝুঁকি হয়তো নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। এর বাইরে আর কাউকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুব কম।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি/মাহমুদুল হাসান জয়, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম/এবাদত হোসেন।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit