বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

‘ডিএনসিসির উন্নয়নের সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ত করা যেতে পারে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ আজকে আধুনিক বিশ্বের উন্নয়নের রোল মডেল, এ অর্জনের পিছনে প্রবাসীদের একটা বড় অবদান রয়েছে। ইতোমধ্যে আমরা নগরীর উন্নয়নে সিটি বন্ড চালু করেছি। ’ এই রকম আরও নানা উদ্দ্যেগের মাধ্যমে দেশের উন্নয়নের সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ত করা যেতে পারে। আজ বুধবার গুলশান-২ নগরভবনে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষতে এলে তিনি এসব কথা বলেন।

 মেয়র বলেন, ‘বিশ্বের আধুনিক শহরগুলো যারা সবোর্চ্চ নাগরিক সুবিধা প্রদান করে, তাদের থেকে প্রযুক্তি সহায়তা নিয়ে ঢাকাকে আরও আধুনিক করতে প্রবাসীদের সহায়তা দরকার। ঢাকাকে একটি সুন্দর, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে প্রবাসীদের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি বন্ধন তৈরী করতে চায়। যাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারি। তিনি আরও জানান,  রাজধানীর খালগুলোকে কিভাবে ইউরোপিয়ান শহরের খালের মতো করে দৃষ্টিনন্দন করা যায় সে বিষয়েও প্রবাসীদের সঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit