বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

মহান ভাষা আন্দোলন আমাদের আন্দোলন সংগ্রামের একটি মাইল ফলক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ Time View

 

সিলেট প্রতনিতি : ‘মহান ভাষা আন্দোলন আমাদের আন্দোলন সংগ্রামের একটি মাইল ফলক। ভাষা আন্দোলনে সিলেট অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের মুল ভিত্তি হিসেবে গণ্য হয়েছে। এজন্যে ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।’ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও কবিতা পাঠের আসরে বক্তারা একথা বলেন।

সাহিত্য সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক। সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন কবি অধ্যক্ষ কালাম আজাদ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, সৈয়দ মবনু, এডভোকেট আবদুস সাদেক লিপন, বেলাল আহমদ চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, এম.এ.মালেক খান, বাছিত ইবনে হাবীব, এডভোকেট তাজরিহান জামান প্রমুখ। সভায় কবিতা ও গান পরিবেশন করেন সিরাজুল হক, ড. রহিমুল্লাহ মিয়া, ছয়ফুল আলম পারুল, কামরুজ্জামান খান, লোকমান হাকিম, বিমান বিহারী বিশ্বাস, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজিদুর রহমান, কামাল আহমদ, নজরুল ইসলাম, হাসান আহমদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit