বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

করোনায় মৃতদের ৮৫ শতাংশই টিকা নেননি : জাহিদ মালেক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

ডেস্ক নিউজ :  করোনাভাইরাসে যারা মারা গেছেন, তাদের ৮৫ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড টিকাদান কার্যক্রম নিয়েছে সরকার। যারা করোনার টিকা এখনও নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। গত কয়েক দিনে করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। গত মাসে শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছিল। বর্তমানে তা কমে ৭ শতাংশে এসেছে। 

করোনা নিয়ন্ত্রণ ও নিজেরদের সুস্থতার কথা মাথায় রেখে সবাইকে করোনা টিকাগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা বিশেষ এ টিকা কর্মসূচিতে এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি।  প্রয়োজনে দেড় কোটি ডোজ দেব। ১০ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এ কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।

কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit