বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ঢাকা পোস্ট গণমানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

সিলেট প্রতিনিধি : বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে ঢাকাপোস্ট গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মাত্র এক বছরের মাথায় অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে দেশের মানুষের জায়গা করে নিয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখছে ঢাকাপোস্ট। বিশেষ করে করোনাকালে বিভিন্ন সংবাদ দ্রুত সময়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সেজন্য ঢাকাপোস্ট ধীরে ধীরে মানুষের আস্তার প্রতীকে রূপান্তরিত হয়েছে। ঢাকাপোস্ট ডটকম ন্যায্য অধিকার রক্ষায় অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (১৬ফেব্রুয়ারি) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেট জেলা প্রতিনিধি মাসুদ আহমদ রনির পরিচালনায় বক্তারা উপরোক্ত কথা বলেন। এসময় করোনাকালে মানবসেবায় অবদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বর্ষপূর্তি উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন, যুক্তরাজ্য আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ,সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির সিলেট ব্যুরো চীফ ইকবাল মাহমুদ, আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক গোলজার আহমদ হেলাল, দৈনিক শ্যামল সিলেট’র মফস্বল সম্পাদক দেবব্রত রায় দিপন, সিলেটের ডাক’র সিনিয়র স্টাফ রিপোর্টার নূর আহমদ, আমাদের অর্থনীতি পত্রিকার সিলেট ব্যুরো চীফ জহিরুল ইসলাম মিশু, সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং এনটিভি ইউরোপ’র সিলেট প্রতিনিধি সাজলু লস্কর, সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ, র‌্যাব-৯ সিলেটের মিডিয়া প্রতিনিধি এসআই সিদ্ধার্থ শেখর ঘোষ, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.মবশ্বির আলী,সিলেট মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রণি, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত বুলবুল, সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক রায়হান আহমদ রেহান, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ নেতা মামুনুর রশিদ তফাদার,সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, এনটি ইউরোপ’র ক্যামেরা পার্সন রুহিন আহমদ, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার মো.মশাহিদ আলী, জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার শাহিদ হাতিমী, সংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথি ওয়াহিদ চৌধুরী, জাবের আহমদ, আলমগীর হোসেন,ডেইলী ক্যাম্পাসের সিলেট প্রতিনিধি মান্না আহমদ, ফাইজা রাফা প্রমুখ।
সবশেষে কেক কাটার মধ্য দিয়ে ঢাকা পোস্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit