শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ধর্ম অবমাননা: পাকিস্তানে হিন্দু শিক্ষকের যাবজ্জীবন দণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশে একজন হিন্দু শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নতুন লাল নামের ওই শিক্ষক ২০১৯ সালে গ্রেপ্তারের পর থেকে কারাগারেই আছেন। 

তিনি সিন্ধুর একটি সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষক। 

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি ওই শিক্ষককে ৫০,০০০ রুপি জরিমানাও করেছে আদালত।
 
মঙ্গলবার ডেইলি পাকিস্তান জানিয়েছে, কারাগারে থাকার সময় দুইবার নতুন লালের জামিনের আবেদন নাকচ হয়েছে।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়ে, যেখানে একজন ছাত্র দাবি করেছিল স্থানীয় স্কুলের মালিক ধর্ম অবমাননা করেছেন।

দেশটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১৯৪৭ থেকে ধর্ম অবমাননার ঘটনায় এক হাজার ৪১৫টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ওই সময় থেকে ২০২১ পর্যন্ত ধর্ম অবমাননার ঘটনায় ১৮ জন নারী এবং ৭১ জন পুরুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।      

তবে, এ ধরনের সব ঘটনায় মামলা না হওয়ায় প্রকৃত সংখ্যা বেশি বলে ধারণা করা হয়।

প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননার ৭০ শতাংশেরও বেশি অভিযোগ আসে পাঞ্জাব থেকে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit