বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

মধ্যনগরে হামলার ঘটানায় নিন্দা প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার শান্তির জনপদে দুপুরে প্রতিপক্ষের হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক তরুণ কান্তি সরকার। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যে কোন মানুষের সাথে যে কারো মতের অমিল হতেই পারে। তাই বলে আইন নিজের হাতে তুলে নেয়ার কোন অবকাশ নেই।

এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নবগঠিত মধ্যনগর উপজেলার উন্নয়নের ব্যাপারে যেখানে ঐক্যমতের প্রয়োজন, সেখানে এ ধরনের ঘটনা এলাকার সার্বিক উন্নয়নের পথে বাঁধা বলে অভিমত ব্যক্ত করেন। নেতৃবৃন্দ ভাটির এই অবহেলিত জনপদের উন্নয়নকল্পে দল-মত নির্বিশেষে সকলকে আরো বেশি সচেতন থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit