মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

অস্ত্রের বদলে ইউক্রেনকে হেলমেট দিতে চায় জার্মানি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : রাশিয়ার বড় ধরনের হামলার দ্বারপ্রান্তে আছে ইউক্রেন।রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে তাদের প্রয়োজন সাহায্য। হোক সেটি অস্ত্র সাহায্য বা অন্য যে কোনো কিছু।  আর এমন দুঃসময়ে ইউক্রেনের পাশে এগিয়ে এসেছে ইউরোপের দেশ জার্মানি।বুধবার ইউক্রেনকে পাঁচ হাজার হেলমেট দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে দেশটি। 

জার্মানি ইউক্রেনকে কোনো অস্ত্র সহায়তা দেবে না তা আগেই জানিয়েছে। কারণ জার্মানির শঙ্কা এতে করে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিধি বাড়বে। জার্মানির আইনমন্ত্রী ক্রিস্টিন লেম্ব্রেচ জানিয়েছেন অস্ত্র যেহেতু তারা দেবেন না। তাই ইউক্রেনের পাশে যে জার্মানি আছে সেটি বোঝাতে হেলমেট দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।  কিন্তু জার্মানির এই প্রস্তাবে বেশ হতাশ হয়েছে ইউক্রেন। দেশটির রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, তারা জার্মানির প্রস্তাবে বাকরুদ্ধ। 

তিনি বলেন, জার্মানি বুঝতেই পারছে না আমরা আধুনিক অস্ত্রে সজ্জিত রাশিয়ার সঙ্গে লড়তে যাচ্ছি, যারা যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করবে। তিনি আরো বলেন, জার্মানির পাঁচ হাজার হেলমেট পাঠানোর প্রস্তাব আমাদের সঙ্গে তামাশা করার। হেলেমেটের পর জার্মানি কি পাঠাবে? বালিশ!

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit