সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সামান্থাই প্রথমে ডিভোর্স চেয়েছিলেন, বললেন প্রাক্তন শ্বশুর নাগার্জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

বিনোদন ডেস্ক : ২০২১ সালে যেসব তারকা জুটি বিচ্ছেদের দিকে এগিয়েছে তাদের মধ‍্যে অন‍্যতম নাম নাগা চৈতন‍্য ও সামান্থা রুথ প্রভু। চতুর্থ বিবাহ বার্ষিকীর ঠিক আগে বিচ্ছেদের ঘোষণা করেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটি। কিন্তু বিচ্ছেদের নেপথ‍্যে কী কারণ ছিল তা এখনও স্পষ্ট নয়।

কিছুদিন আগে নাগা চৈতন্যের বাবা তেলুগু সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি মুখ খুলেছিলেন ছেলের বিচ্ছেদের ব‍্যাপারে। অভিনেতা জানিয়েছিলেন যেভাবে বিষয়টাকে নাগা সামলেছেন তাতে তিনি খুব গর্বিত। এবার নাগার্জুন ইঙ্গিত দিলেন বিচ্ছেদের আসল কারণের ব‍্যাপারে।

এক সাক্ষাৎকারে নাগার্জুন দাবি করেন, সামান্থাই প্রথম বিচ্ছেদ চেয়েছিলেন নাগা চৈতন্যের কাছে। অভিনেতা মেনে নিলেও বাবার কথা ভেবেই নাকি তিনি চিন্তিত ছিলেন। পরিবারের মর্যাদার কথা চিন্তা করে যদি নাগার্জুন রেগে যান বা প্রতিক্রিয়া দেখান সেটা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন নাগা চৈতন‍্য।

বিচ্ছেদের কারণ নিয়ে নাগার্জুন বলেন, “চার বছর ধরে ওরা বিবাহিত জীবনে রয়েছে, কিন্তু এমন সমস‍্যা আগে কখনও হয়নি। দু’জনে এত কাছাকাছি ছিল, জানি না এই সিদ্ধান্ত ওরা কেন নিল। ২০২১ এর নববর্ষও ওরা একসঙ্গে পালন করেছিল। সম্ভবত তারপর থেকেই সমস‍্যার সূত্রপাত।”

দিন কয়েক আগেই বিচ্ছেদের বিবৃতি মুছে ফেলেছিলেন সামান্থা। গত ২ অক্টোবর নেটমাধ‍্যমে বিবৃতি দিয়ে বিচ্ছেদ ঘোষণা করেন নাগা ও সামান্থা। বিবৃতিতে লেখা ছিল, “অনেক ভাবনা চিন্তার পর চৈতন্য এবং আমি ঠিক করেছি স্বামী এবং স্ত্রী হিসেবে আমাদের পথ আজ থেকে আলাদা হল। আমরা ভাগ‍্যবান যে প্রায় এক দশক ধরে আমাদের বন্ধুত্ব ছিল যেটা আমাদের সম্পর্কের শিকড়। এটা চিরদিন আমাদের মধ‍্যে একটা বিশেষ বন্ধন হয়ে থেকে যাবে।”

এই পোস্টটি এখন মুছে ফেলেছেন সামান্থা। কিন্তু নাগার সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এখনও বর্তমান বিচ্ছেদ বিবৃতি। ফলতঃ দ্বিধায় পড়েছেন এই জুটির অনুরাগীরা। ঠিক কী কারণে পোস্টটি মুছে ফেলেছেন সামান্থা তা জানা যায়নি। অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন দুই প্রিয় অভিনেতা অভিনেত্রীর আবার এক হওয়ার ঘোষণায়। যদিও বিষয়টা নিয়ে আর উচ্চবাচ‍্য করেননি সামান্থা।

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit