মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

লকডাউনে পার্টির তদন্ত প্রতিবেদন, চাপে বরিস!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : লকডাউনের সময় বিধি লঙ্ঘন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয়ে পার্টি করার অভিযোগের তদন্তের প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। এ বিষয়ে তদন্তের কাজ শেষ এবং আজ বুধবারই তা প্রকাশ হতে পারে। এতে দলে বিদ্রোহের মুখে পড়া জনসনের ওপর চাপ বেড়েছে। আজ বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, প্রধানমন্ত্রীর বাসভবন কাম কার্যালয়ে কভিড লকডাউন বিধিনিষেধ লঙ্ঘন করে পার্টির অভিযোগের অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে পুলিশ কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার বলেছিল, তারা প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিট কার্যালয় এবং শীর্ষ সরকারি দপ্তরগুলোতে লকডাউনের সময় পার্টি করা নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের ফল প্রকাশ ঘনিয়ে আসায় প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধানমন্ত্রিত্বের ওপর হুমকি আরও গভীর হয়েছে। এ তদন্তের ফলের ওপর জনসনের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ‘ডাউনিং স্ট্রিটের বাসভবনে করা অনুষ্ঠানগুলোর তদন্ত প্রতিবেদন বরিস জনসনের কাছে এখনও যায়নি। তদন্তের ফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত জনগণের অপেক্ষা করা উচিত। ’বরিস জনসনের মুখপাত্র তদন্তকাজে পুলিশকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে লকডাউন চলার সময় যুক্তরাজ্যের জনগণ যখন কঠোর বিধিনিষেধের মধ্যে ছিল, তখন ডাউনিং স্ট্রিটে প্রায়ই পানাহারের উৎসব (পার্টি) করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বরিস জনসন তাঁর প্রধানমন্ত্রীত্বের মেয়াদে সবচেয়ে বড় সঙ্কটে পড়েছেন।

সূত্র: বিবিসি।

 

 

আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit