বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬

বঙ্গবন্ধু সাফারী পার্কে ৯ জেব্রার মৃত্যু, অনুসন্ধানে কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ Time View

 

ডেস্ক নিউজ :  গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে জন্ম নেয়া জেব্রাগুলোর মধ্যে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো প্রাণি কীভাবে মারা গেছে তা বলতে পারছে না পার্ক কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে বিশেষজ্ঞরা।

বিষয়টি নিয়ে মঙ্গলবার পার্ক পরিদর্শন, বনবিভাগ ও প্রাণি বিশারদদের নিয়ে গুরুত্বপূর্ণ সভার কথা রয়েছে। প্রাণি চিকিৎসক ও ঢাকা চিরিয়াখানার সাবেক পরিচালক ডা. এবিএম শহিদুল্লাহসহ বিশেষজ্ঞরা এই সভায় অংশ নেবেন।

পার্ক সূত্রে জানা গেছে, পার্কের কোর সাফারীতে গত ২০ দিনের ব্যবধানে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। জেব্রাগুলো শত্রুতাবশত কেউ কি হত্যা করেছে, নাকি খাবারে বিষক্রিয়ার ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যু হয়েছে অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, সেসব বিষয় মাথায় রেখে অনুসন্ধান করছে পার্ক কর্তৃপক্ষ।

রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ বের করার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেম্পল।

পার্কের সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার উপস্থিততিতে মরদেহগুলোর ময়নাতদন্ত করার হয়েছে। পরে সেম্পল সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। প্রাথমিকভাবে পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।

সব শেষে জেব্রাগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit