সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

টিকা না নিলেও করোনার ওষুধ তৈরিতে জোকোভিচের বিনিয়োগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় গিয়ে আটক হতে হয়েছিল নোভাক জোকোভিচকে। এমনকী তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতিও পাননি। ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে তাকে। অথচ সেই জোকোভিচ নাকি করোনার ওষুধ তৈরির সঙ্গে যুক্ত। করোনার ওষুধ তৈরির চেষ্টা চলছে এমন একটি প্রতিষ্ঠানে জোকোভিচের ৮০ শতাংশ মালিকানা আছে বলে শোনা যাচ্ছে।

ডেনমার্কের ‘কোয়ান্টবায়োরেস’ নামের একটি প্রতিষ্ঠানর সিইও ইভান লনকারেভিচ সংবাদ প্রতিষ্ঠান রয়টার্সকে জানিয়েছেন, ২০২০ সালের জুন মাসে সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। অবশ্য তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন সে কথা জানাননি ইভান। ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও স্লোভেনিয়াতে প্রতিষ্ঠানর ১১ জন বিজ্ঞানী করোনার ওষুধ আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন।

ইভান জানিয়েছেন, তারা টিকা নয়, বরং কারও করোনা হলে তাকে কী ভাবে সুস্থ করা যাবে সেই ওষুধ তৈরির চেষ্টা করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রায়ালও তারা করেছেন বলে জানিয়েছেন ইভান। এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত জোকোভিচ বা তার মুখপাত্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন জোকোভিচ। তিনি জানিয়েছেন, আপাতত কয়েকদিন বিশ্রাম করতে চান।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit