সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার আপনাদের পাশে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৭২ Time View

 

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে রয়েছে। আমি এর আগেও আপনাদের কাছে এসেছি। আজও আসলাম। কোনো মানুষ যেন শীতে কষ্ট না করে। সেদিকে খেয়াল রাখতে হবে। সোমবার দিনভর পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে তিন হাজার কম্বল নিয়ে নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগাছায় ছুটে আসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পারুল, পীরগাছা, কৈকুড়ী, কান্দি, তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, ইটাকুমারী ও কল্যাণী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনার চাপ বেড়ে গেছে। সবাই সাবধানে থাকবেন। করোনার দুঃসময়ে প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিল, আছে, থাকবে। মনোবল হারাবেন না। বিপদের সময় যাদের কাছে পেয়েছেন, যাদের সহযোগিতা পেয়েছেন তাদের মনে রাখবেন। আওয়ামী লীগ সরকার সব সময়েই আপনাদের পাশে রয়েছে। মন্ত্রী আরও বলেন, পীরগাছায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, তা চলমান রাখতে আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। তিনি সকলকে মাস্ক পরার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নাই। আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য দোয়া করবেন।

দিনভর কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান। এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, বাণিজ্যমন্ত্রীর রাজনৈতিক সহকারী কামরুজ্জামান চৌধুরী তুহিন, পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে বাণিজমন্ত্রী টিপু মুনশি তার মামা ছাওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আব্দুল হাকিমের কবর জিয়ারত করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit