বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের অপরাধে তিন যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৮১ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের অপরাধে দুই সহোদরসহ তিন যুবককে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি ও থানা পুলিশের যৌথ একটি দল। আটককৃতরা হলেন মেহেরপুর সদর থানার আমঝুপি পশ্চিম পাড়া গ্রামের মৃত তেতুল দাসের ছেলে আকাশ দাস (২৩) ও দুর্জয় কুমার দাস (১৯) এবং কুষ্টিয়ার মিরপুর থানার পিতা মনোরঞ্জন কুমারের ছেলে সুমন কুমার (২৪)।

আজ শনিবার মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ও মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বলেন, মেহেরপুর থানার আমঝুপি বাজারে অভিযান চালিয়ে আকাশ, দুর্জয়, ও  সুমনকে আটক করা হয়। তারা অবৈধভাবে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত ই-ট্রানজেকশন করে ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করছিল। তাদের নিকট হতে ৭টি দামি মোবাইল ফোন, ১৪টি মোবাইলের সিম ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit