শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সুষ্ট নির্বাচনের দাবিতে রিটার্নিং অফিসার বরাবর স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুনের আবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে এবং ১, ২, ৩, ৪, ৫ ও ৮ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র সমূহ ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রের নাম উল্লেখ করে রিটার্ণিং অফিসার বরাবর লিখিত আবেদন দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (কম্পিউটার প্রতীক) ইমরান হাসান নিপুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান হাসান নিপুন জানিয়েছেন, দীর্ঘ ২১ বছর পর ঝিকরগাছা পৌরসভা ভোটের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে তার নির্বাচনী কর্মীদের নামে কথিত নাশকতামুলক মিথ্যা মামলা, তার নির্বাচনী প্রচার মাইক ভাংচুর, মেমোরিকার্ড ছিনিয়ে নেয়াসহ তার কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে সুষ্ট নির্বাচন নিয়ে তিনি সন্ধিহান রয়েছেন।

উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা শহরকে ১৯৯৮ সালের ৪ এপ্রিল ৩য় শ্রেণীর পৌরসভা হিসাবে ঘোষণা হয়। তার প্রায় ৩ বছর পর ২০০১ সালের ৪ এপ্রিল পৌরসভার ১ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০০১ সালের নির্বাচনের পর বর্তমানে ২১ বছর পার হলেও ২য় শ্রেণীতে উন্নীত হওয়া পৌরসভার আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে সেই থেকে বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল মেয়র হিসেবে রয়েছে। তিনি আবারো আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। এছাড়া শেষ মুহুর্তে ৬ মেয়র প্রার্থী, ৬১ কাউন্সিল প্রার্থী ও ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। নিজেদের যোগ্যতা ও উন্নয়নের ফিরিস্তি নিয়ে ভোটারদের দারে দারে ছুটছে প্রার্থীরা।

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit