বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা

উত্তর প্রদেশে বড়সড় ধাক্কা খেল বিজেপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বড়সড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। বিধানসভা ভোটের ঠিক আগে সমাজবাদী পার্টিতে (এসপি) যোগ দিয়েছেন দলের শীর্ষ নেতা ও রাজ্যের শ্রমমন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। 

দলিত সম্প্রদায়কে অবহেলার অভিযোগ তুলে দল ছাড়েন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এ সদস্য।

স্বামীপ্রসাদের দলত্যাগের খবর জানাজানি হতেই বিজেপি ছাড়ার কথা জানালেন আরও তিন বিধায়ক। তারা হলেন-রোশনলাল ভার্মা, ব্রিজেশ প্রজাপতি ও ভগবতী সাগর। 

এদিকে, এনসিপি প্রধান শারদ পাওয়ারের দাবি, পদ্ম-শিবিরের অন্তত ১৩ জন মন্ত্রী-বিধায়ক যোগ দেবেন সমাজবাদী পার্টিতে।

শুধু উত্তর প্রদেশই নয়, বিজেপি ধাক্কা খেয়েছে গোয়া রাজ্যেও। পশ্চিম ভারতের এই ছোট রাজ্যে ফেব্রুয়ারি মাসে ভোট। সেখানে ভোটের ঠিক আগে গত সোমবার বিজেপি ছেড়ে দিয়েছেন প্রভাবশালী মন্ত্রী মাইকেল লোবো ও বিধায়ক প্রবীণ জান্তে। লোবো কংগ্রেস ও জান্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর আগে বিজেপি ত্যাগ করেছেন আরও দুই বিধায়ক।

স্বাভাবিকভাবে ভোটের আগে হাই প্রোফাইল মন্ত্রী ও বিধায়কদের দল ছাড়ায় অস্বস্তিতে বিজেপি।

পদত্যাগপত্রে পূর্ব উত্তরপ্রদেশের পাদরউনার বিধায়ক তথা শ্রমমন্ত্রী স্বামীপ্রসাদ জানিয়েছেন, বিজেপির সঙ্গে আমার আদর্শ মিলত না। ভিন্নধর্মী আদর্শ হওয়া সত্ত্বেও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় কাজ করেছি। কিন্তু দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়, কৃষক, বেকার যুবক-যুবতী এবং ছোট ব্যবসায়ীদের প্রতি বিজেপির অবহেলা এবং নিপীড়নের প্রতিবাদে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” 

তবে এই পদত্যাগপত্র সামনে আসার আগেই অখিলেশ যাদবের সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসে। জানা যায়, ভোটের আবহে দলবদল করছেন তিনি।

স্বামীপ্রসাদকে নিজের দলে আহ্বান জানিয়ে এসপি নেতা অখিলেশ যাদব লেখেন, “সমাজকর্মী এবং জনপ্রিয় নেতা স্বামীপ্রসাদ মৌর্য এবং অন্যান্য নেতাদের দলে স্বাগত জানাচ্ছি। আপনারা সমাজের বিভেদের বিরুদ্ধে, সম অধিকারের জন্য নিরন্তর লড়াই করেছেন। এবার সেই লড়াই সাফল্য পাবে। বড় বদল আসবে।” 

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit