বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

আটোয়ারীতে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে মঙ্গলবার(১১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান এবং সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit