বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৮২ Time View

 

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : সরিষার ফুলের গন্ধে মুখরিত দেবীগঞ্জের ফসলের মাঠ। শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো দেবীগঞ্জের  প্রতিটি মাঠজুড়ে কেবল চোখে পড়েছে সরিষার হলুদ ফুলের সমারোহ। এই শীতের শিশির ভেজা সকালে সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরুপ সৌন্দর্যের দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে। অনেক সরিষার খেত রাস্তার পাশে থাকায় গাড়ি থামিয়ে সরিষার খেতে সেলফি তুলছেন।

সোমবার  (১০ জানুয়ারি) দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গেলে এমনি চিত্র দেখা যায়। চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। প্রতিবারের মতো এবারো দেবীগঞ্জের  সরিষা চাষ করছেন কৃষকেরা। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সরিষার চাষ। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং সরিষার ভালো মূল্য পেলে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরো বৃদ্ধি পাবে ও ভালো দাম পেলে অনেক লাভোবান হবে বলে আশা করছেন কৃষকেরা।

দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার  ২  হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। দেবীগঞ্জ  উপজেলার টেপ্রীগঞ্জ  ইউনিয়নের সফিকুল ইসলাম নামের এক কৃষক বলেন, ‘এবার সরিষার ফলন ভালো দেখা যাচ্ছে। এবারে ১ বিঘা মাটিতে সরিষা লাগিয়েছি। শুধু আমাদের  না আশেপাশের সকলের ফলন এবারে ভালো হয়েছে। তবে যদি একটু দাম পাই, এবারে তাহলে ভালো লাভ হবে।আরেক কৃষক খলিল  জানান, এবারে ২০ শতক জমিতে  সরিষা লাগিয়েছি। ফলন ভালো হয়েছে তবে যদি দামটা ভালো পাই, তাহলে আশা করি লাভবান হব।

উলজেলা কৃষি অফিসার  দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘পঞ্চগড় জেলাটি উত্তরের একটি কৃষিসমৃদ্ধ জেলা। এই জেলায় বিভিন্ন ফসল চাষ হয়ে থাকে। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় এবার সরিষার  আবাদ অনেক ভালো হয়েছে। বিগত বছরের চেয়ে এবারে প্রায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit