বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মুসলিম নারীদের ‘নিলামে তোলা’ অ্যাপ নির্মাতার আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম নারীদের ছবি দিয়ে তাদের ‘বিক্রি’ করা হচ্ছে, এমন বিজ্ঞাপন দেয়া ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা নীরজ বিষ্ণই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) স্পেশাল সেলের ডিসিপি কেপিএস মালহোত্রা এ তথ্য জানান।  খবর এনডিটিভির। এর আগে, ভারতের আসাম থেকে নীরাজকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। যদিও ওই নির্মাতা গ্রেফতারের পর কোনো ভুল করেননি বলে নিজের পক্ষে সাফাই গেয়েছেন পুলিশের কাছে। বর্তমাতে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে ২১ বছর বয়সী নীরজ আত্মহত্যা করার হুমকি দিয়ে দু’বার নিজের ক্ষতি করার চেষ্টা করেছেন।

জানা গেছে, বুল্লি বাই অ্যাপটি বানিয়েছেন নীরাজ বিষ্ণোই। তাকে আইএফএসওর একটি দল আসাম থেকে গ্রেফতার করেছে। তিনি গিটহাবের বুল্লি বাই অ্যাপের মূলহোতা ও নির্মাতা এবং অ্যাপটির প্রধান অ্যাকাউন্টধারী। জানা যায়, বিষ্ণোই ভোপালের একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। উল্লেখ্য, বুল্লি বাই নামে এই অ্যাপটি একটি ওপেন সোর্স অ্যাপ, যা গিটহাব নামে একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অপারেট করত। পরে মুসলিম নারীদের নিলাম করার ঘটনায় মামলা হওয়ার পর গিটহাব কর্তৃপক্ষ এর কন্টেন্ট সরিয়ে ফেলে। এর আগে, অ্যাপটির মাধ্যমে ১০০ জনের বেশি মুসলমান নারীর ছবি আপলোড দিয়ে তাদের ‘বিক্রি’ করা হচ্ছে, এমন বিজ্ঞাপন দেয়ার পর দেশটির দুইটি রাজ্যের পুলিশ ওই অ্যাপের নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit