বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পাহাড় থেকে পাথর ধসে পড়ল লেকের নৌকায়, নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১১০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের একটি লেকে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানো একাধিক নৌকার ওপর হঠাৎ করেই ধসে পড়েছে পাহাড়ের পাথর। এতে অন্তত ৭ জন মারা গেছেন এবং ৩২ জন আহত হয়েছেন। এদিকে এখনও তিন জন নিখোঁজ আছেন বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, মিনে জেরাইস রাজ্যে কয়েকদিনের তুমুল বৃষ্টিপাতের পর কাপিটোলিওর ওই লেকে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে পাহাড় থেকে পাথর ধসের এ ঘটনা ঘটে।

এই দুর্ঘটনা ঘটার সময়ের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে, পাহাড় থেকে পাথর আলগা হয়ে পড়ার মুহুর্তে নিচে থাকা নৌকাগুলোকে সতর্ক করতে অনেকেই চিৎকার করছে। এতে কিছু নৌকা শেষ মুহূর্তে সরে যেতে পেরেছিল। 

তবে ধসে পড়া পাথরে একটি নৌকা পুরোপুরি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

ধসে পড়া পাথরে তিনটি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ৩২ জনের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেছেন লেফটেনেন্ট পেদ্রো আইহারা।

নিখোঁজদের সন্ধানে ডুবুরি ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

রোববার ভোর থেকে দ্বিতীয়দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

কিউএনবি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit